মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মেসিই এক নম্বর -নেইমার

শেয়ার করুন

স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বার্সেলোনার হয়ে আগামী মৌসুমে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে মেসিকে নিয়েও কথা বলেন। সেখানেই আরও একবার আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে সেরা বলে উল্লেখ করেন তিনি।

“আমরা সবাই যারা সারা বছর এক সঙ্গে ছিলাম তারা এবং আমাদের সমর্থকেরা জানেন যে, লিও-ই সেরা; সে-ই এক নম্বর।”

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় সর্বশেষ ১৯৯৩ সালে এই আসরের শিরোপা জেতা আর্জেন্টিনা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালেও জার্মানির কাছে ১-০ গোলে হেরে মেসি ও আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙেছিল।

টানা দুই আসরের ফাইনাল থেকে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে না পারার কষ্টে মেসি নিজেই বলেছিলেন, ফাইনালে হারের মতো কষ্ট আর হয় না। তারপরও সমালোচকদের হাত থেকে রেহাই পাননি তিনি।

মেসির পাশে থাকা নেইমার আগামী মৌসুম নিয়ে নিজের পরিকল্পনাও জানিয়েছেন। কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলকে তিনিও শিরোপা এনে দিতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর আর খেলা হয়নি এই ফরোয়ার্ডের।

‘কখনোই সন্তুষ্ট’ না হওয়ার কথা জানিয়ে নেইমার আগামী মৌসুম নিয়ে বলেন, “মৌসুমটা অসাধারণ গেছে; কিছু বিষয় ছিল অবিশ্বাস্য কিন্তু আমি আরও চাই।”

শেয়ার করুন