২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩ | ৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মেরিন ড্রাইভ সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-৩, আহত-১১

হুমায়ুন রশিদ, টেকনাফ: টেকনাফে ঈদ উল্লাস করতে গিয়েই রোহিঙ্গা বোঝাই পিকআপ ভ্যান দূঘর্টনায় ঘটনাস্থলে ৩জন নিহত ও ১১জন আহত হয়েছে।

পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস দল দূঘর্টনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, ৭ জুন দুপুর ১২টার দিকে একদল রোহিঙ্গা ঈদ ভ্রমণ উপলক্ষ্যে পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন-১১-৭০৩৭) করে ২২জন বহরের একদল রোহিঙ্গা গান-বাজনা ও নেচে উল্লাস করে ভ্রমণকালে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা ১টি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ ফুট নীচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩জন নিহত এবং ১১জন গুরুতর আহত এবং অন্যরা সামান্য আহত হয় বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

এই দূঘর্টনার খবর পেয়ে বাহারছড়া বিশেষ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি, ফায়ার সার্ভিস, টেকনাফ ও বাহারছড়া পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে নিহত এবং আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিহতদের মৃত্যু নিশ্চিত করার পর পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আহতদের চিকিৎসা সেবা প্রদান কার্য্যক্রম চলছে। নিহত ও আহতরা সকলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।
তারা ঈদ উপলক্ষ্যে আনন্দ করতে এই পিকআপ ভ্যান নিয়ে টেকনাফ বাই মেরিন ড্রাইভ টু কক্সবাজার হয়ে বস্তিতে ফেরার কথা ছিল। একটি অনাকাংখিত দূঘর্টনা পুরো ক্যাম্প জুড়ে ঈদ উল্লাসের পরিবর্তে স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।