৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

মেরিনড্রাইভে এনজিও পিকআপভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানিরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম।

আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির পিকআপভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে ছিটকে কৃষি জমিতে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার খবরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।