২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

মেধাবী ছাত্রী অপি’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

কক্সবাজার খুটাখালী কিশলয় আদর্শ নিকেতন এর মেধাবী ছাত্রী নুরেন রিয়ান তাজ পিয়া অপি হত্যা মামলার আসামী মিরাজ, রহিম মেম্বার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ।

মঙ্গলবার ১৯ অক্টোবর সকাল ১১ টার দিকে খুটখালী কিশলয় প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ অক্টোবর যৌতুকের লোভে অপির স্বামী, তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে পরিকল্পিতভাবে নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এই হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অপির বাবা বলেন, আমার মত আর যেন কোন বাবা’র বুক খালি না হয়। যৌতুকের জন্য আমার মেয়ে অপিকে এই খুনিরা নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।

এ সময় কিশলয় আদর্শ নিকেতন ২০২০ ব্যাচ এর ছাত্রছাত্রীরা ‘ অপি হত্যার বিচার চাই খুনী মিরাজের ফাঁসি চাই, ‘যৌতুকের লোভী থাবায় আমার বোনের লাশ কেন.? বিচার চাই বিচার চাই, এদেশের মাটিতে খুনি পরিবারের ঠাই নাই’ লিখিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে খুনীদের ফাসির দাবীতে ফুসে উঠেন।

উল্লেখ্য যে, গত ২০২০ সালের জানুয়ারিতে রিয়ান তাসপিয়া অপি’র সাথে প্রেমের সম্পর্ক হয়ে লামা ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী আড়াই মাইল ৫ নং ওয়ার্ডের রহিম মেম্বারের ছেলে মিরাজের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদির পর হতে না হতে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন সময় অপিকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে মিরাজ ও তার পরিবার। এ ব্যাপারে বিভিন্ন সময় শালিসি বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

ঘটনার এক পর্যায়ে যৌতুকের জন্য মিরাজ ও তার পরিবারের সদস্যরা মিলে নির্যাতন চালিয়ে গত ১১ অক্টোবর নৃশংসভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন অপিকে। এ বিষয়ে অপির ভাই শাহরিয়ার বাদী হয়ে
বান্দরবান লামা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০২।

কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি কাজী সাইফুর রহমানের সভাপত্বিত্বে,শাহরিয়ার খানের সঞ্চালনায় মানবনবন্ধনে বক্তব্য রাখেন, খুটাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ তারেক, সাবেক মহিলা মেম্বার রাজিয়া, ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছৈয়দ আলম, বর্তমান সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার ওয়াসিম আকরাম, খুটাখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরান, সাবেক ছাত্রনেতা রমজান আলী মোরশেদ রায়হান, মামুন, জিয়া হায়দার, জনি চৌধুরী ও খুটাখালী কিশলয় আদর্শ নিকেতন ২০২০ ব্যাচের ছাত্র ছাত্রীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।