মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মুরগী কোন কাঁধে ?

শেয়ার করুন

অভিনব পন্হায় ওজন বাড়িয়ে বিক্রি ও প্রতারনার দায়ে শেষ পর্যন্ত বিক্রেতার কাঁধে চড়েছে দেশী মোরগ-মুরগীর দল।  কক্সবাজার পৌরসভার বাহারছড়া বাজারে অসাধু মুরগী বিক্রেতাদের এ অভিনব শাস্তি দিয়েছেন বেরসিক স্হানীয় জনগন ও ক্রেতারা। মুরগীকে নিষ্ঠুর পন্হায় বেশী খাবার খাইয়ে ওজন বাড়িয়ে বিক্রি করার মত প্রতারনার দায়ে ১১ মে  (বৃহস্পতিবার) সকালে এ ব্যবস্হা নেয়া হয়।
ক্রেতারা জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে অন্যদিনের তুলনায় বাজারে দেশী মুরগী ও গরু-মহিষের গোশতের চাহিদা বেশী ছিল। এ সুযোগে অসাধু ও লোভী মুরগী বিক্রেতারা দেশী মুরগীকে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ানোর মাধ্যমে ওজন বাড়িয়ে বিক্রি করছিল। এতে প্রকৃত ওজন ও দামের চেয়ে অন্ততঃ দেড়গুন দাম দিতে বাধ্য হয়ে প্রতারিত হচ্ছিলেন নিরূপায় ক্রেতারা। এ সিস্টেমে অনেক ক্ষেত্রে মুরগীর প্রকৃত ওজন ও দামের চেয়ে দেড়/ দুইগুন দাম নেয়া হচ্ছিল। এ  অবস্হায় ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে সকালে এ্যাকশনে নামেন এলাকার সচেতন ব্যক্তিরা। বাজারে তোলা সব মুরগীর খাদ্যথলিতে এসময় মাত্রাতিরিক্ত ভারী ও টাইট খাদ্য দেখা যায়। তখন নাজির হোসেন ও গিয়াস উদ্দীনসহ কয়েকজন মুরগী বিক্রেতাকে আটক করেন জনগন। অনৈতিক পন্হায় মুরগীর ওজন বাড়িয়ে অভিনব প্রতারনার দায়ে অসাধু বিক্রেতাদের কাঁধে মুরগী তুলে দিয়ে বাজারে ঘুরিয়ে শাস্তি দেয়া হয়। অন্য কয়েকজন মুরগী বিক্রেতা এসময় দৌঁড়ে পালিয়ে যায়। পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, মোঃ সিরাজ, সিলো, দুলাল ও ফরিদসহ বাহারছড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্হিত ছিলেন।

শেয়ার করুন