৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুক্তিযোদ্ধা নুরুল হকের পুত্রবধূ ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা নিরুর স্ত্রীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রোকেয়া আক্তার কেয়া। তিনি শহরের ৬নং ওয়ার্ড এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের পুত্রবধূ ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান নিরুর স্ত্রী। সোমবার দুপুরে কক্সবাজার নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে কক্সবাজার শহরের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে রোকেয়া আক্তার কেয়ার সমর্থনে নির্বাচনে অফিসে আসেন শতশত নারী-পুরুষ। পুরো ৬ নং ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে রোকেয়া আক্তার কেয়াকেই সমর্থন দিয়েছেন এলাকাবাসী।

কেয়া ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী রোকেয়া আক্তার কেয়ার স্বামী আসাদুজ্জামান নিরু দীর্ঘ বছর ধরে শহরের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে ঠিকাদার হিসেবে ১২ কোটি টাকার উন্নয়ন হয়েছে কক্সবাজার পৌর এলাকায়। সুতরাং তিনিই জানেন ৪,৫,৬ নং ওয়ার্ডে কোন কোন স্থানে উন্নয়ন করতে হবে।
তিনি আরও জানান,উচ্চ শিক্ষিত রোকেয়া আক্তার কেয়া কাউন্সিলর নির্বাচিত হলে ৪,৫,৬ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হবে। এবং নানান সমস্যা উত্তরনে মহিলা কাউন্সিলর হিসেবে অবদান রাখবেন। এই ওয়ার্ডগুলোতে সবার চাইতে রোকেয়া আক্তার কেয়াই নিরাপদ বলে মনে করছেন স্থানীয়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।