মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কক্সবাজার জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বার্তা পরিবেশক : বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষে কক্সবাজার আগমণ জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকাল ৫টায় শহরের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কক্সবাজার জেলা সভাপতি খালেদ নেওয়াজ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর মধ্যে উল্লেখ্যযোগ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি ডা. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বিমান যোগে কক্সবাজার পৌঁছবেন এবং একই দিন রামুতে প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা ক্যাম্পে যোগদান করবেন। পরদিন ১৪ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমও উপস্থিত থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা সহ-সভাপতি স্বপন কান্তি দে, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদু রহিম, এহেছানুল হক, নুরুল আবছার হেলালী ও সাংবাদিক আবদুল আলীম নোবেল, সাংগঠনিক সম্পাদক এম. শাহনেওয়াজ চৌধুরী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এসএম ইব্রাহীম, সদর উপজেলা সভাপতি বেদারুল আলম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুল, রামু উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রব্বানী, উখিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলার সিনিয়র নেতা মো. ইদ্রিস, রামুর আমান উল্লাহ এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলমসহ প্রমুখ।

শেয়ার করুন