মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মিয়ানমারের গুপ্তচর আটক নাইক্ষ্যংছড়িতে

শেয়ার করুন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু থেকে ‘সন্দেহ ভাজন গুপ্তচর’ হিসেবে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৩৪ বিজিবি সদস্যরা। বুধবার (১৭মে) ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবি ক্যাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়। আটকের সময় ওই যুবক নিজেকে প্রথমে বাংলাদেশি পরিচয় দিলেও। জিজ্ঞাসাবাদের পর সে মিয়ানমারের মংডু জেলার আকিয়াব থানার ক্যাথুই এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।

আটককৃত ব্যক্তি নিজের নাম পরিচয় নিশ্চিত করে না বললেও থানায় দায়েরকৃত মামলায় আবুচি (২২), পিতা- মৃত মংমাচি উল্লেখ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকালে মিয়ানমারের ওপার থেকে

এসে তুমব্রু বাজার পাড়ি দেওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সংবাদ লেখাকালীন (রাত সাড়ে ৮টায়) তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছিল। বিজিবি জানিয়েছে আটককৃত ব্যক্তি মিয়ানমারের গুপ্তচর হিসেবে কাজ করছিল।

শেয়ার করুন