মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মিডিয়া কাপ বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব

শেয়ার করুন

ONLINE PRESS.
প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৫ বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব। ২০ মার্চ  অনুষ্ঠিত প্রেস ক্লাবের জরুরী সভায় ক্রিড়া লেখক সমিতির খেলোয়াড় তালিকায় পেশাদার খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অভিযোগে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ২০ মার্চ কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টে ক্রীড়া লেখক সমিতির খেলোয়াড় তালিকায় পেশাদার দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের এমন আচরণ মিডিয়া কাপকে প্রশ্নবিদ্ধ করেছে।
সাংবাদিকদের নিছক আনন্দের জন্য আয়োজিত এই টুর্ণামেন্টে আয়োজক কর্তৃক নিজেদের গঠিত টীমে পেশাদার খেলোয়াড় নিয়োগ খুবই দুঃখজনক। তালিকা প্রণয়নে ক্রিড়া লেখক সমিতি স্বজনপ্রীতির পরিচয় দিয়েছেন। খেলার আগ মুহুর্ত পর্যন্ত প্রতিপক্ষের কাছে তাদের তালিকা প্রকাশ করেনি। এটি আয়োজকদের বিশেষ ষড়যন্ত্র। অভিযুক্ত দুইজনকে আগামী ম্যাচ থেকে বাদ দেয়া না হলে পরবর্তী ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রেস ক্লাবের এ সভায় জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে, সাংগঠনিক সম্পাদক মো. সরওয়ার আলম, কক্সবাজার টাইমস ডট নেট (সিটিএন)’র নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)’র সহ-বার্তা সম্পাদক ইমাম খাইর, উখিয়া নিউজ ডট কম সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু, সিএসবি-২৪ ডট কম সম্পাদক পলাশ বড়–য়া, আলো নিউজ বার্তা সম্পাদক ছৈয়দ আলম, কক্স মিরর এর সটাফ রিপোর্টার সাইফুল্লাহ সোহেল, আব্দুল্লাহ আল ইমরান।
এসময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) জেলা সভাপতি আনছার হোসেন, হুমায়ুন সিকদার, গোলাম আজম খান, আব্দুল্লাহ নয়ন, নুরুল আমিন হেলালী, মো. শাহাদাত হোসেন, আতিকুর রহমান মানিক প্রমুখ।

শেয়ার করুন