১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

মিঠাছড়ির সেই ‘জান্নাতুল ফেরদৌস’ ঢাকা কটেজ থেকে আটক

ramu
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের ঢাকা কটেজ থেকে কক্সবাজারের চিহ্নিত প্রতারক ও পতিতা জান্নাতুল ফেরদৌসকে আটক করেছে পুলিশ।
২২ এপ্রিল দুপুর ১ টায় হোটেল মোটেল জোনের কটেজ এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানার টিএসআই সোলাইমান গোপন সংবাদের ভিক্তিতে প্রতারক মহিলাকে হোটেলের কক্ষ থেকে আটক করে। তবে অভিযান চালানোর সময় ঘটনাস্থল থেকে কটেজ এর ম্যানেজার পালিয়ে যায়। আটক পতিতা দক্ষিন মিঠাছড়ির এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস (২২) বলে জানা গেছে। সূত্রে জানা যায়,ঢাকা কটেজে ৭/৮ দিন দরে কিছু ছিনতাই ও ইয়াবা সেবনকারীদের সাথে দেহ ব্যবসা করে আসছিল। তাদের সাথে চুক্তি মোতাবেক টাকা না দেওয়ায় মেয়েটি হইচই করে শুরু করে। তখন আশেপাশের লোকজন চিৎকার শুনে থানায় খবর দিলে পুলিশ এসে কটেজ তালা মেরে দেয় ও থাকে থানায় নিয়ে যায়। সূত্রে আরো জানা যায়, সে ইতিপূর্বে রামু মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে মিথ্যা হোটেলে স্ত্রী সেজে রুম নিয়ে প্রতারনা করে চেয়ারম্যানকে স্বামী দাবী করে মামলা দিয়ে জেলেও দিয়েছিল। এছাড়া তার বিরোদ্ধে মাদক ও পতিতার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। উক্ত প্রতারক মেয়ে বিভিন্ন জায়গায় ব্যবসায়ী লোকদের মোবাইল নং সংগ্রহ করে প্রেমের ফাঁদে পেলে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। বর্তমানে আটক প্রতারক পতিতা সদর থানায় রয়েছে। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।