মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

মাস্টার জাকেরের মৃত্যুতে শাহজাহান চৌধুরীর শোক প্রকাশ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা নির্বাহী কমিটির অন্যতম সদস্য, টেকনাফ উপজেলার হ্নীলার বাসিন্দা প্রবীণ বিএনপি নেতা মাস্টার জাকের হোসেন বুধবার (২১আগস্ট) রাত ১০.১০মিনিটে হ্নীলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…….রাজেউন)
বিএনপি পাগল মাস্টার জাকের হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শাহজাহান চৌধুরী বলেন, মাস্টার জাকের হোসেন বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন। তিনি মৃত্যুর আগপর্যন্ত দলের দুঃসময়ে যেভাবে পাশে থেকেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের নেতাকে হারালাম, যার শূন্যতা কখনো পূরণ হবার নয়।

শেয়ার করুন