মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

মাশেদুল হক রাশেদকে আওয়ামীলীগ থেকে বহিস্কার

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার ১২ জুন তারিখে অনুষ্ঠতব্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাশেদুল হক রাশেদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এই  বহিস্কারের ফলে দলে তার সাধারণ পদ ও থাকলোনা।

আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর যৌথ স্বাক্ষর করা  সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে মেয়র প্রার্থী হয়ে মাশেদুল হক রাশেদ সাংগঠনিক অপরাধ করেছেন। তাই দলীয় শৃংখলা ভংগের দায়ে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ থেকে  ও বহিস্কার করা হলো।
বিবৃতিতে আরো বলা হয়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের নেতা-কর্মী  অবস্হান নিলে তাদের ও দল থেকে তাৎক্ষণিকভাবে বহিস্কার করা হবে।

শেয়ার করুন