১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩ | ২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা সমাধানের অাশ্বাস নাহিদের…

received_1826393550952211
দুই দিনের ঝটিকা সফরে মালয়েশিয়ায় এসেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদসহ হাইকমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা।
এছাড়া শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে দিয়ে শুভেচ্ছা জানান মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, জসিম চৌধুরী, মাহতাব খন্দকার, মনিরুজ্জামান মনির, মনির হোসেন, শফিক চৌধুরী, কবি আলমগীর, শাখাওয়াত হক জোসেফ, লিটন দেওয়ান, সাইফুল ইসলাম সিরাজ, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মানসুর আল বাশার সোহেল, বাবলা মজুমদার বাবু, সৈকত চৌধুরী, ব্রাউন সোহেল, রায়হান রাজু ও মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, যুগ্ন-সাধারণ সম্পাদক আনিস মোল্লা, রাজীব আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সুমন, হারুন অর রশিদ, জেমস ছাত্রলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম-আহ্বায়ক রাসেল শিকদার, শাহীন পাটোয়ারি, শরিফুল ইসলাম, বিএসইউএম এর রবিউল ইসলাম ও জিয়াউর রহমানসহ অনেকে।
মন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মালয়েশিয়ায় আপনাদের বেশ কিছু সমস্যা রয়েছে সেটা আমরা জানি। বর্তমান সরকার আপনাদের সব সমস্যা সমাধানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সংক্ষিপ্ত সফর শেষে বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া ইয়ারলাইন্সের করে দেশে ফেরার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।