মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

মালয়েশিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আ.লীগ নেতাদের সাক্ষাৎ

শেয়ার করুন

মালয়েশিয়া সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমেরর সঙ্গে দেখা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদ, সাবেক সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহাবায়ক মাহতাব খন্দকার, সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল হামিদ জাকারিয়া, তাজুল ইসলাম মান্না, শফিকুর রহমান চৌধুরী, মিনহাজ উদ্দিন মিরান, হুমায়ূন কবির, হুমায়ূন কবির আমির, আলমগীর হুসাইন, রফিক আহমদ খান, শাহ সুমন, শাখাওয়াত হোসেন, শাহীন পাটোয়ারি, কবিরুজ্জামান জীবন, ইকবাল গনি প্রমুখ।

আজ (বৃহস্পতিবার) কুয়ালালামপুরে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সভায় অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সোচ্চার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাকের উদ্যোগে কুয়ালালামপুরে ওআইসির এ বিশেষ সভার আয়োজন করা হয়।

শেয়ার করুন