মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মার্চে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ

শেয়ার করুন

আইসিসির বাজেট বন্ধ করে দেয়ার ঘোষণার পরই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়েছিল চলতি বছর থেকে নিজেদের শক্তিতে উঠে দাঁড়ানোর। আর তারই অংশ হিসেবে নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। মার্চে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাংলাদেশও।

শ্রীলঙ্কায় এসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের মার্চ থেকে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এশিয়ান এমার্জিং কাপ। আর এবারের এই টুর্নামেন্টে এশিয়ার দুটি সহযোগি দেশের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার একটি করে দল। এই খবর নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘ আগামী ১৫ থেকে ২৫ মার্চ দুবাইতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এশিয়া কাপের পাশাপাশি এমার্জিং এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও মেয়েদের এশিয়া কাপ এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে বলে আমরা আশা করছি।’

এদিকে এ টুর্নামেন্টে এশিয়ার সহযোগি দেশগুলো তাদের মূল জাতীয় দল পাঠালেও চারটি টেস্ট খেলুড়ে দল তাদের অনুরধ-২৩ দল পাঠাবে। তবে শর্ত হচ্ছে এই দলে ৩ জন জাতীয় দলের ক্রিকেটারকে রাখতেই হবে। আর টুর্নামেন্টের দুটি সহযোগি দেশ বাছাই করা হবে মূলত র্যাং কিংয়ের ভিত্তিতে।

শেয়ার করুন