মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মারুফ আদনানের নির্দেশনায় পরীক্ষার্থীদের পাশে সদর উপজেলা ছাত্রলীগনেতা রবিউল আলম হৃদয়

শেয়ার করুন

বার্তা পরিবেশকঃ

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়। বৃহৎ এই পাবলিক পরীক্ষায় অংশনিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা প্রথম পত্র ও দাখিলের কুরআন মাজিদ ওতাজভিদ পরীক্ষা। এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি ও সমমানেরপরীক্ষায় অংশ নিচ্ছে।

সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৃহৎ পাবলিক পরীক্ষাকে নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করে৷ তারই ধারাবাহিকতায়কক্সবাজার জেলার সদর উপজেলার বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানএর দিক নির্দেশনায় রুটিন,কলম ফাইল ইত্যাদি উপহার সামগ্রী প্রদান করেন ছাত্রলীগ নেতা রবিউল আলম হৃদয় ।

প্রসঙ্গত,উপহার সামগ্রীর পাশাপাশি পরীক্ষার্থীরা যেন দ্রুত কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য যানজট নিরসনেও ভূমিকা রাখেনছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সময় রবিউল আলম বলেন, একজন ছাত্রলীগ কর্মী হিসাবে অবশ্যই আমাকে ছাত্রদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ রাখতে হবে।যার জন্যে আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে থাকার। নতুন প্রজন্মের সামনে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাভাবনা ও শেখ হাসিনা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইবিষয় গুলি তুলে ধরি।

শেয়ার করুন