মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মানহানি মামলায় কেজরিওয়ালের বিচার শুরু

শেয়ার করুন

দিল্লির পৌরসভা ভোটের আগে আদালতে ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানির মামলায় শনিবার কেজরিওয়ালের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন দিল্লির হাইকোর্ট। আগামী ২০ মে থেকে শুনানি শুরু হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

নিজের সচিবের দফতরে সিবিআই হানার পর জেটলির বিরুদ্ধে দিল্লি ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)-তে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল। তাঁর দাবি ছিল, ডিডিসিএ-র সভাপতি থাকার সময়ে জেটলি যে দুর্নীতি করেছিলেন, সেই সংক্রান্ত রিপোর্টের খোঁজেই হানা দিয়েছিল সিবিআই। তার পরেই কেজরিওয়াল ও অন্য আপ-নেতাদের বিরুদ্ধে দু’টি মানহানির মামলা করেন জেটলি। একটি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা, অন্যটি ফৌজদারি মামলা।
জেটলির অভিযোগ ছিল, রাজনৈতিক ফায়দা নিতে কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন।

আগামী মাসেই দিল্লির তিনটি পৌরসভায় নির্বাচন। তিনটিই এখন বিজেপির দখলে। উত্তরপ্রদেশের পরে দিল্লির পৌরভোটেও জয় ধরে রাখতে মরিয়া অমিত শাহ শনিবার মাঠে নেমে পড়েছেন। রামলীলা ময়দানে বিজেপির নেতা-কর্মীদের সম্মেলন করেছেন তিনি। সেখানে অভিযোগ তুলেছেন, গত কয়েক বছরে কেজরিওয়ালের সরকারের মতো দুর্নীতি কেউ করেনি।

প্রতিপক্ষের তোপ তো থাকবেই। কিন্তু তিন পৌরসভার দখল নিতে ঝাঁপানোর আগে মানহানির মামলার বিচার কেজরিওয়ালের বাড়তি মাথাব্যথা হয়ে রইল বলেই মনে করছেন রাজনীতির বিশেষজ্ঞরা।

শেয়ার করুন