২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 

কক্সবাজার টেকনাফে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে গ্রামবাসী।

আজ সকাল ১১ টার দিকে টেকনাফ হাজম পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মোঃ ইউনুছ এর নেতৃত্বে হামলা চালিয়ে তিন জনকে আহত করে ।প্রতিবাদ ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণ। এ ছাড়া মোঃ ইউনুছ এলাকায় থাকলেও তার পরিত্যক্ত বাড়িতে মাদক রেখে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু ইউনুস নয়, মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললেই গ্রামের মানুষদের প্রতিনিয়ত হামলা শিকার হতে হয়। গ্রামবা‌সিরা দ্রুত মাদক কারবা‌রি‌দের গ্রেপ্তারের দাবি জানান।

এসময় স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে তোলপাড় ছিলো, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বাধাগ্রস্ত করলে মাদক ব্যবসায়ী মোঃ ইউনুছের নেতৃত্বে তাদের ওপর হামলা করে, এতে সিরাজ মিয়া, বেলাল, এজহার মিয়া, ফরিদ মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়।এরা সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি, সেই সাথে সকল অপরাধ বন্ধে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।

মানবন্ধনে অংশ নেন বর্তমান-সাবেক ইউপি সদস্য, মাদ্রাসা শিক্ষার্থী ও গণমান্য ব্যক্তিরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মোঃ ইউনুছ ও তাঁর সংবদ্ধ চক্রের গ্রেফতার ও বিচারের দাবি তুলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ সদরের ৭ নং ওয়ার্ডের ইউপি রশিদ আহমদ, সাবেক ইউপি সদস্য হাম জালাল, মসজিদের ইমাম হাফেজ সৈয়দ আলম,স্থানীয় সমাজের নেতা আহমেদ হোসেনসহ আরও অনেকে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।