২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন


প্রেস বিজ্ঞপ্তি :

মাদক ও চোরাকারবারিদের মিথ্যা সাজানো বিভিন্ন মামলা ও ষড়যন্ত্রের আতঙ্কে দিন কাটাচ্ছেন এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উখিয়ার কামাল উদ্দিন নামের এক ইউপি সদস্য।

গতকাল শুক্রবার (০১ ডিসেম্বর) বিকাল ৩ঘটিকার সময় উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য কামাল উদ্দিন তার ওয়ার্ডের তেলখোলা বাজার নামক তার নিজস্ব অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ইউনিয়ন ও এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ভয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি। কারণ আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও আমার এলাকায় যারা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করছে তারা আমাকে প্রশাসনের সাথে চলাচল করতে দেখলে মনে করে তাদের গোপনীয় অবৈধ ব্যবসা বাণিজ্যের তথ্য আমি প্রশাসনকে দিচ্ছি এমন সন্দেহে আমাকে হুকমি দিচ্ছেন তারা। যারা হুমকী দিচ্ছে তারা প্রতিনিয়ত মায়ানমার থেকে ইয়াবা, সিগারেট, বড় বড় মহিষের চালানের মাধ্যমে অবৈধ ভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে আসছে। এতে তারা আমাকে পথের কাটা মনে করে বার বার হুমকী দিচ্ছে। তারা আমাকে মাদক, ইয়াবা, অস্ত্র, আইসসহ বিভিন্ন চোরাই পণ্য বাসায়, কিংবা আমার অফিসে ডুকিয়ে দিয়ে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসিয়ে দিবে বলে হুমকী দিয়ে আসছে। তাই আজকে আমি এই সংবাদ সম্মেলন করছি। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে র‍্যাব, বিজিবি, পুলিশসহ সকল আইন শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করব যারা প্রকৃত যাদক ও চোরাচালানের ব্যবসা করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি আমি যদি কোন অবৈধ কোন কাজে লিপ্ত থাকি আমি শাস্তি পেতে সব সময় প্রস্তুত আছি। সংবাদ সম্মেলনে আরো বলেন, নিজের আত্মরক্ষার জন্য সাংবাদিকদের মাধ্যমে এমন তথ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, দুষ্কৃতিকারীরা বড় মাদক ব্যবসায়ী হওয়ায় তাদের নাম প্রকাশ না করার কথা জানান। সংবাদ সম্মেলনে (কামাল মেম্বারকে) কারা হুমকী দিচ্ছে বলে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে? মেম্বার উত্তরে বলেন, আমি আমার প্রাণ রক্ষার্থে তাদের ভয়ে নাম প্রকাশ করছিনা। তবে আমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের অবগত করেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।