মূল খবরে যান

শিরোনাম
● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

মাদক ও মানব পাচারকারীসহ কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না

শেয়ার করুন

Teknaf Pic-(A)-12-05-
টেকনাফে কমিউনিটি পুলিশিংয়ের অপরাধ দমন সভায় এএসপি সার্কেল জসিম উদ্দিন মজুমদার বলেছেন মাদক ও মানব পাচারকারীসহ কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। এই কলংক মোছন করতে হলে পুলিশের পাশাপাশি জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশকে আন্তরিক ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কাউকে হয়রানি করা হলেও তা ছাড় দেওয়া হবেনা।
সুত্র জানায়,১২ মে বিকালে টেকনাফ থানা প্রাঙ্গনে মাদক ও মানব পাচারের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের অপরাধ দমন সভা টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও এসআই সানাউলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত কবির হোসেন, কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি হাজী নুরুল হুদা,জাহেদ হোসেন,আবুল কালাম, টেকনাফ সদরের ছৈয়দ হোছন, শাহপরীরদ্বীপের আহবায়ক সোনা আলী, হ্নীলার সিরাজুল ইসলাম সিকদার,পৌরসভার দিদার হোসেন,সাবরাংয়ের আবুল কালাম,সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন