মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মাদকের মামলায় পাচারকারীর ৭ বছর সশ্রম কারাদন্ড

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মোহাম্মদ আবদুল্লাহ নামের পাচারকারীকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ২ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারী) জনাকীর্ণ আদালতে যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আবদুল্লাহ বালুখালী চেকপোস্টের পশ্চিম এলাকার আলী হোসেনের ছেলে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবুল কাসেম।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি কক্সবাজার শহরের ঝাউতলায় হোটেল রেনেসাঁর সামনে থেকে ২ হাজার ইয়াবা টেবলেটসহ মোহাম্মদ আবদুল্লাহকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই সময়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর ৮৭/২০১৭ (সদর থানা), জিআর নম্বর -৮৭/২০১৭(সদর) ও এসটি মামলা নম্বর ৮৭৬/২০১৭। মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহন, জেরা, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার ১০ ফেব্রুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় এ রায় প্রদান করেন।

শেয়ার করুন