মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই-মেয়র মাহবুবুর রহমান

শেয়ার করুন


ক্রীড়া প্রতিবেদকঃজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদদক ও কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী মাবু বলেছেন, বর্তমানে সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে যাচ্ছে মাদক। মাদকের গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। একটি অসাধু চক্র এর জন্য দায়ী। তাই মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ১৩ অক্টোবর শুক্রবার বিকালে খুরুস্কুল ব্রী সংলগ্ন মাঠে টেকপাড়া সোসাইটি আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ক্রীড়াবিদ আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার কাউন্সির সিরাজুল হক ও বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি গোলাম মাওলা বাবুল। সাংবাদিক এম.এ আজিজ রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আলম ও সাধারণ সম্পাদক শামসুল হক কেলু, ব্যবসায়ী আবদুল জলিল ডালিম, তরুণ সমাজ সেবক মিজানুল করিম, ক্রীড়া সংগঠক জাহেদ উল্লাহ, জাবেদ, জমির, মিজান, আবদুর রহমান, ফয়সাল, মিশাত ও সাইফুল। ফাইনাল খেলায় পেনোয়া দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রবাল দল। টূর্ণামেন্টে অভিজ্ঞ রেফারি ফয়সাল, সেরা আয়োজক সাইফুল, সেরা গোলদাতা তারেক, সেরা গোলরক্ষক সোহাগ ও ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন জোবায়ের। পরে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।

শেয়ার করুন