মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মাতারবাড়ি ফোরামের বার্ষিক মিলন মেলা সম্পন্ন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার শহরে বসবাসরত ও অবস্থানকারী মাতারবাড়ির শিক্ষার্থীদের নিয়ে গঠিত মাতারবাড়ি ফোরামের এক মিলনমেলা ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কবিতা চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. রইস উদ্দিন, এড. মো. ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী মাহাবুব কামাল, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ভেন্ডার, মো. রুমান আমজাদ, মুস্তাফিজুর রহমান, মো. অহিদুল কাদের, এড. মেজবাহ উদ্দিন, রাজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার কঞ্জার্ভেন্সী পরিদর্শক কবির হোছাইন, জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সুমন, শহরের অর্থ বিষয়ক সম্পাদক তাজউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছারসহ কক্সবাজারে বসবাসকারী ও অধন্যয়নরত সকল মাতারবাড়ীবাসী।
মিলনমেলায় বক্তারা বলেন, আজ সারা বিশ্ব মাতারবাড়ীর নামে বাংলাদেশকে চিনে। মাতারবাড়ীতে বাস্তবায়িত হচ্ছে দেশের সর্বোচ্চ উন্নয়ন প্রকল্প। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় মাতারবাড়ীর মানুষ দেশের উন্নয়নে নিজের সব কিছু বিলিয়ে দিলেও আজ মাতারবাড়ীবাসী অবহেলিত। মাতারবাড়ীর মানুষ আজ সর্বহারা। আজকের এই মিলন মেলার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাতারবাড়ীর স্বার্থে কাজ করতে হবে। আগামী দিনে বসবাস যোগ্য মাতারবাড়ী গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মিলন মেলায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামীর মাতারবাড়ী বিনির্মাণ করা এবং বাস্তবায়িত মাতারবাড়ী কয়লাবিদ্যুত প্রকল্পে চাকুরীর ক্ষেত্রে মাতারবাড়ীর স্থানীয় বাসিন্দাকে অগ্রাধিকার দেওয়ার দাবীতে আগামীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। মিলনমেলার সার্বিক পরিচালনায় ছিলেন- শাওন, অনিক, সালাউদ্দিন, সাজ্জাদসহ কক্সবাজারে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন