মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় জাইকা প্রতিনিধি দলের সভায় এমপি জাফর

মাতামুহুরী নদীকে শাসনসহ টেকসইভাবে সংরক্ষণ করতে চায় জাইকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পানি উন্নয়ন বোর্ডের ‘নদী প্রকল্পের’ অধীনে ১৪৬ কিলোমিটার দীর্ঘ মাতামুহুরী নদীকে শাসনসহ টেকসইভাবে সংরক্ষণ করতে চায় বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এরই অংশ হিসেবে সোমবার (৫জুন) কক্সবাজারের চকরিয়ায় অংশীজনদের নিয়ে দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা করেছেন জাইকার প্রতিনিধিরা।

মাতামুহুরী নদীর অববাহিকায় সর্বাঙ্গিন বন্যা ঝুঁকি এবং নদী ব্যবস্থাপনা পরিকল্পনা শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, এসি ল্যান্ড রাহাত উজ-জামান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মধ্যে উপ-বিভাগীয় প্রকৌশলী ইশতিয়াক নয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।
প্রকল্পের বিষয়ে জাইকার বিশেষজ্ঞ দলের মধ্যে সবিস্তারে তুলে ধরেন জাইকার উপদেষ্টা মরিমাসা তিসুদা, দলনেতা তাদানুরি কিটামুরা, নদী অববাহিকা বিশেষজ্ঞ তাকাসি ফুরুকাওয়া, হাইড্রোলজিষ্ট বিশেষজ্ঞ হিরুমাসা অওকি, পরিবেশ-প্রতিবেশ বিশেষজ্ঞ কইয়োকো মিসহিমা প্রমূখ।
সভায় জানানো হয়-আগামী ২০২৪ সাল পর্যন্ত এই জরিপ কাজ অব্যাহতভাবে চলবে। সামগ্রিক প্রকল্পের সংক্ষিপ্ত ভূমিকা, মাতামুহুরী নদীর অববাহিকায় সমীক্ষার রূপরেখা, কার্যক্রমের কর্মসূচী, কমিউনিটি ইন্টারভিউ সার্ভের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় জাইকার পক্ষ থেকে।
বলা হয়- মাতামুহুরী নদীর অববাহিকার উৎস, পানি সংরক্ষণ, নদীর দুই তীর টেকসইভাবে সংরক্ষণ, আকষ্মিক বন্যা ও ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ভয়াবহতা রোধকল্পে এই ‘নদী প্রকল্প’ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন