৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মাছ ধরার ট্রলারে পাওয়া গেল ২ লাখ ইয়াবা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- মিয়ানমার আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০), নুরুল আমীন (৩৫)।

তিনি জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. সোহেল রানার নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। ট্রলারটি থেকে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী লে. সোহেল রানা জানান, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিলো তা জানতে আটক ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।