মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মহেশখালী পৌরসভা প্রধান সড়কের করুনদশা

শেয়ার করুন

মহেশখালীm12-640x480 বিশ্ববিদ্যালয় কলেজ সড়কটি সংস্কারের অভাবে দরুনদশায় পরিনত হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন কলেজে পড়–য়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। উক্ত রাস্তা দিয়ে থানা, সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার একমাত্র প্রধান সডক।

সড়কটি ভেঙ্গে যাওয়ায় রিক্সা, টমটম, ব্যাটারী চালিত যান, টেক্সি, সিএনজি সহ বিভিন্ন জাতের গাড়ী ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবং প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে।

এ ব্যাপারে রিক্সা চালক ছৈয়দ হোসেন জানান, সড়ক ভাঙ্গা চুরা হওয়াতে প্রতিনিয়ত সমস্যায় পড়ে থাকি এবং আমাদের রিক্সার পার্টস গুলি ও অল্প সময়ে ক্ষতি হয়ে যায়। সিএনজি চালক আব্দুল করিম জানান, সড়কটি মেরামত না হওয়াতে গাড়ী চলাচলে দারুন সমস্যা হচ্ছে এবং যাত্রীরা ও দুর্ভোগে পড়ে থাকে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জননেতা মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, পৌরসভা সহ মহেশখালীর প্রতিটি এলাকার লোকজন এই সড়ক দিয়ে চলাচল করতে থাকে কেননা পৌরসভায় অবস্থিত উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয় কলেজ সহ গুরুত্বপূর্ন স্থান আছে এবং কোন গুরুত্বপূর্ন রোগী নেওয়া ও দুস্কর হয়ে পড়ে থাকে সেহেতু এই সড়কটি সংস্কার করা নিতান্তই প্রয়োজন হয়ে পড়েছে।

শেয়ার করুন