মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মহেশখালী চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়ক সংস্কার কাজে অনিয়ম দুর্ণীতি

শেয়ার করুন

moheskhil-pic-19-11-16
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপ-দ্বীপ মাতারবাড়ী যাতায়াতের একমাত্র মাধ্যম চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দূর্ণীতি লুটপাটের অভিযোগ উঠেছে। দায়িত্বে নিয়োজিত ঠিকাদার কুদ্দুস কন্ট্রাকশন নামে একটি প্রতিষ্টান ক্ষমতাসিন দলের প্রভাবশালী ব্যাক্তির নাম ভাঙ্গিয়ে হরিলুট করে নিম্মমানের কাজ চালিয়ে সরকারী জরুরী বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এতে ক্ষুদ্ধ এলকাবাসীও উক্ত সড়ক দিয়ে চলাচলরত লোকজন। সরেজমিন পরির্দশন করে জানা যায়, সরকারিভাবে সিডিউল মোতাবেক কাজ করার কথা থাকলেও নিয়োজিত ঠিকাদার কুদ্দুস তা করছেনা।
স্থানিয় সচেতন লোকজন চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়ক নিমার্ণ কাজে নিয়োজিত লোকদের কাছ থেকে কাজের খোঁজ খবর নিতে চাইলে তারা উল্টো ক্ষেপে যায়। অনিয়ম ও তাদের মনগড়া ভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারীভাবে ২৫ লক্ষ টাকার মত এই প্রকল্পটির জন্য বরাদ্দ দেয়। কিন্তু তাতে কাজ হচ্ছে অত্যন্ত ন্মিমানের। ইট,রড়, সিমেন্ট, বালি, লবণাক্ত পানির ব্যবহার, যা দেখে মাতারবাড়ী ধলঘাট দ্বীপের জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে ভাবে নড় বড়ভাবে কাজ শুরু হয়েছে এতে তা অল্পতে ভাঙ্গানের আশংকা রয়েছে। প্রায় সময় সড়কটি সাগরের জোয়ারের পানিতে ভেঙ্গে যাওয়ায় চরম দুভোর্গে পড়ে লোকজন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানিয় ও জাতীয় পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসলে প্রকল্পটি জরুরী বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। জানা যায়, সরকার এলাকার লোকজন ভালভাবে যাতায়াতের জন্য ২৫ লক্ষ টাকা ব্যায় করে ঠিকাদার মারফত কাজ করে গেলে ও দূণীর্তিবাজ এসব ঠিকাদার লোভে পড়ে নিম্মমানের কাজ করে সমাজ ও দেশের উন্নয়নের কাজকে বাধাগ্রস্ত করে চলছে। এসব নিম্মমানের কাজের জন্য মাস না হতে সড়ক ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে। উক্ত সড়কে নিম্মমানের কাজ শুরু হওয়া সোস্যাল মিডিয়া ফেইসবুকে সমলোচনা ঝড় উঠেছে। কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীবের ফেইসবুকে চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়কে সংস্কাররের নামে চলছে হরিলুট ফোষ্ট করা পেইজে কমান্ডে করে মাতারবাড়ীর সাদেক নামে এক যুবক লিখেছেন ২৫লক্ষ টাকার মধ্যে যদি অর্ধেক টাকার কাজ হত তা হলো জনগণ জনদুভোর্গে পড়ত না। মাতারবাড়ী শ্রমিক লীগের সভাপতি হাজী মানিক একই মন্তব্য করেছেন।
চালিয়াতলী-মাতারবাড়ী সংযোগ সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার কুদ্দুসের সাথে এসব বিষয়ে জানতে মুঠোফোনে যোগযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবুল কালাম বলেন, যদি নিম্মমানের সামগ্রী দিয়ে উক্ত সড়কের সংস্কার কাজ করা হয় খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ###

শেয়ার করুন