৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহেশখালী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

20150401_155942
সালাহ  উদ্দিন আহমদকে বন্ধী রেখে আওয়ামীলীগ ইতিহাসের জঘন্যতম নজির সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র যুগ্ন মহাসচিব ও দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে জেলা ছাত্রদল ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহেশখালী উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতিকে সাথে নিয়ে  উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি  এড: নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: শফি মেম্বার, রেজাউল করিম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সি:সহ-সভাপতি আতাউল্লাহ বুখারী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা: ফিরোজ আহমদ, দপ্তর সম্পাদক মোসলেম মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম নিরু, পৌর সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা সি: সহ-সভাপতি আনোয়ার পাশা, সাংগঠনিক সম্পাদক মাষ্টার কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ আমান, আনসারুল করিম, যুবদল নেতা শফিউল আলম শফি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: কাসেম, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইমরান খান, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর বাবলু, মোরশেদ আলম ছোটন, মো: ফয়সাল কিবরিয়া, মো: শাহজাহান, শাকের উল্লাহ, বোরহানুল হক, জয়নাল আবদীন, ইমতিয়াজ, কামরুল হাসান, মো: ফজল করিম, নুরুল আবছার, এবাদুল হক, মো: সোহেল, শাহ জালাল, বোরহান উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, মুহিবুল্লাহ, তারেকুল ইসলাম, মো: শাওন প্রমূখ। বক্তারা বলেন সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ছাত্রদল নেতা কর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।