মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

মহেশখালীর ৬ রাজাকারকে সেফহোমে জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন

War Crimeমানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত মহেশখালী উপজেলার ছয় রাজাকারকে অবশেষে তদন্ত সংস্থার ধানমন্ডির সেফহোমে নিয়ে আলাদা আলাদাভাবে মোট চারদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইবুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আনা আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানা গেছে। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও তুরিন আফরোজ। সূত্রে জানা যায়,মহেশখালী উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বমোট ১৯ জন আসামি হলেও এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন এলডিপি নেতা কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি সালামত খান উল্লাহ খান ওরফে ‘পঁচাইয়া রাজাকার’, বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া, জিন্নাত আলী, মৌলভী ওসমান গণি, নুরুল ইসলাম, শামসুদ্দোহা ও বাদশা মিয়া।এর মধ্যে শামসুদ্দোহা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ মামলায় সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পলাতক রয়েছে গড়ফাদার মৌলভী জাকারিয়া সিকদারসহ ১২ জন। সুচতুর মৌলভী জাকারিয়া সিকদার সড়ক পথে কৌশলে ভারত ও পাকিস্তান হয়ে বর্তমানে সৌদী আরবে অবস্থান করছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সরজমিনে মহেশখালী এসে তিন জন গ্রেফতারকৃত সালামত খান,মোহাম্মদ রশিদ মিয়া ও মৌলভী জাকারিয়া সিকদারের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সরজমিনে মহেশখালী এসে তদন্ত করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা আরো ১৯ জনের রাজাকারের নাম পান বলে জানান। তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে জানান।

শেয়ার করুন