২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

মহেশখালীতে ২৫০ একর জায়গা দখল মুক্ত করলো উপকূলীয় বনবিভাগ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীতে চিংড়ী ঘেরের বাঁধ কেটে ২৫০ একর জায়গা দখল মুক্ত করেছে উপকূলীয় বনবিভাগ। শনিবার উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়ার পশ্চিমে গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের অধীনে অমাবশ্যাখালীর বগাচতর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বন বিভাগ। কক্সবাজারস্থ উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক ( এসিএফ) শেখ আবুল কালাম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র মতে, দীর্ঘদিন ধরে হোয়ানক ইউনিয়নের পানির ছড়ার পশ্চিমে গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের অধীনে অমাবশ্যাখালীর বগাচতর এলাকায় প্যারাবনের বাইন গাছ কেটে চিংড়ী ঘের নির্মাণ করে অবৈধভাবে দখলে নেয় একটি চক্র।
শনিবার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমান এর নির্দেশে সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘেরের বাঁধ কেটে দিয়ে ২৫০ একর জায়গা দখল মুক্ত করা হয়।
কক্সবাজারস্থ উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক ( এসিএফ) শেখ আবুল কালাম আজাদ জানান, হোয়ানকের অমাবশ্যাখালীর বগাচতর এলাকায়   অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। উপকূলীয় এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।