২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে বাবার ছোড়া ছুরির আঘাতে শিশুর মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীতে ইফতার নিয়ে রাগের মাথায় বাবার ছোড়া ছুরির আঘাতে সিজান মনি নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুতুবজুমের ঘটিভাঙ্গার আশ্রয় প্রকল্পের ব্যারাকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আশ্রয় প্রকল্পের ২ নম্বর ব্যারাকের ২২ নম্বর কক্ষে থাকেন আনছারুল হকের ৫ সদস্যদের পরিবার। আনছরুল হকের ৩ ছেলে ১ মেয়ে। শুক্রবার সন্ধ্যায় ইফতার তৈরি করার সময় তিন শিশু বিরক্ত করলে রাগের মাথায় বড় ছেলে জিদানকে লক্ষ্য করে ছুরি ছোড়েন আনছারুল। এসময় বড় ছেলে সরে গেলে ছুরিটি ছোট ছেলে সিজান মনির গায়ে গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি। আহতাবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় মারা যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাটি খুবই দুঃখজনক এবং অনাকাঙ্খিত। এ বিষয়ে আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।