মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মহেশখালীতে দালালের গুলিতে জেলে নিহত

শেয়ার করুন

nihotoকক্সবাজার মহেশখালী উপজেলায় সাগর পথে মালেশিয়ায় পাচারের জন্য নেয়া একটি ট্রলার ধাওয়া করতে গিয়ে এক জেলে গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  আজ ভোররাত ৪টার দিকে  সোনাদিয়ায় এ ঘটনা ঘটে। নিহত লুতু মিয়া (২২) উপজেলার সোনাদিয়া দ্বীপের বাসিন্দা ছিলেন। লুতুর সঙ্গে থাকা অন্য জেলেদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন, একদল মানবপাচারকারী কুতুবজোম তাজিয়ারকাটা ঘাট থেকে ট্রলারযোগে সমুদ্রপথে অবৈধভাবে মালেশিয়ায় লোক পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এসময় সোনাদিয়া দ্বীপের একদল জেলে ট্রলারটিকে ধাওয়া করলে ‘দালালরা’ জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়লে লুতু মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে ওসি জানিয়েছেন।

শেয়ার করুন