মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মহেশখালীতে অস্ত্র সহ সন্ত্রাসী গ্রেপ্তার

শেয়ার করুন

আটকমহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই হারুনের নেতৃত্বে ১৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে বড় মহেশখালী নতুন বাজার এলাকা থেকে হত্যা সহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী আব্দুল গফুর (৪২) প্রকাশ গফুইজ্জ্যা কে দেশীয় তৈরী ১ নলা বন্দুক সহ গ্রেপ্তার করেছে।

সে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার আনোয়ার পাশার পুত্র। গফুইজ্জ্যা বাহিনীর সেকেন্ডিং কমান্ডার কুতুবজোম তাজিয়াকাটাঁ আদর্শগ্রাম এলাকার আলী হোছনের পুত্র মোহাম্মদ বদল।

গফুইজ্জ্যা গ্রেপ্তার হওয়ার পর থেকে মো. বদল এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাদাঁবাজি, জলদস্যুতা, নারী ধর্ষন, ইয়াবা-হিরোইন পাচার, মদ, গাঁজা ও মোবাইল ফোনের মাধ্যমে চাদাঁদাবী সহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে এলাকাবাসিঁ অতিষ্ঠ হয়ে পড়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন