মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মহেশখালিতে চলন্ত ট্রাকে ডাকাতের গুলি, নিহত ১

শেয়ার করুন

106494_1_76387
কক্সবাজারে চলন্ত ট্রাকে ডাকাত দল গুলি চালিয়েছে। এতে এক শ্রমিক নিহত ও ট্রাকের চালকসহ আরো দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।শনিবার মধ্যরাতে দ্বীপ উপজেলার ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের মাঝামাঝি জামাই ধরনি উঠনি নামকস্থানে এ ঘটনা ঘটে।ডাকাতের গুলিতে নিহত গাড়ি শ্রমিক মিজানুর রহমান (২২) চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সওদাগর পাড়া গ্রামের আহমদ হোসেনের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার দয়ারপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে নুরুল হক (২৭) ও ট্রাকচালক কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার চেয়ারম্যান পাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে মোহাম্মদ ইলিয়াছ।

আহত চালক মোহাম্মদ ইলিয়াছ সাংবাদিকদের জানান, শনিবার মাঝরাত ১১টার দিকে নিজেদের বাড়ি থেকে মহেশখালীর রাসেল ব্রিক ফিল্ডের উদ্দেশে তারা রওনা হন। তাদের ট্রাকটি জামাই ধরনির উঠনি নামকস্থানে পৌঁছলে ডাকাতরা টর্চলাইটের আলো ফেলে থামানোর সিগন্যাল দেয়।

তিনি বলেন, ‘ডাকাতদের সশস্ত্র অবস্থায় দেখে আমি আত্মরক্ষার্থে দ্রুত গাড়ি চালিয়ে চলে আসার চেষ্টা করি। ওই সময় ডাকাত দল ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করে।’

ইলিয়াছ জানান, ডাকাত দলের এলোপাতাড়ি গুলি গাড়ির সামনের আয়না ভেঙে মিজানুর রহমানের গলা ও মুখে এবং নুরুল হকের বুকে ও হাতে লাগে। ওই সময় তারা গাড়িতেই লুটিয়ে পড়েন।

গুলিবিদ্ধ দু’জনকে নিয়ে দ্রুত মহেশখালী উপজেলা হাসপাতালে আসেন আহত চালক মোহাম্মদ ইলিয়াছ। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহত নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আহত চালকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছেন। গুরুতর আহত নুরুল হককে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত গাড়ি শ্রমিক মিজানুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন