মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উখিয়ায় শিবিরের ২ দিন ব্যাপী কর্মসূচী পালন

শেয়ার করুন

Shibir Picn
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী কর্মসূচী পালন সম্পন্ন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান। ইউনিয়ন, ওয়ার্ড, ও প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা।
এ উপলক্ষ্যে উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় র‌্যালী স্থানীয় মরিচ্যা স্টেশনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারী ছাত্রনেতা আজিজুর রহমান, উপজেলা দক্ষিণ সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তর সভাপতি জুবায়ের, শ্রমিক নেতা শাহ আলম, শিবির নেতা হাফেজ ইয়াকুব, আমান উল্লাহ, ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন