২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৩ কোটি ৭৯ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ,আটক-১

শ.ম.গফুর,উখিয়া:

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে
৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি’।
আটক তোফায়েল (১৯) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডিঙ্গা পাড়ার আমিনুল হকের ছেলে।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি জব্দ করা হয়।যার মূল্য ৪ লাখ টাকা।

বিজিবি সুত্র জানায়,১৭ সেপ্টেম্বর দিনের ১২ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজিসহ তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। ধৃতের চালিত গাড়ী তল্লাশী কালে বিশেষ কায়দায় লুকায়িত ১২ টি কার্ডে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।যার মূল্য ৩ কোটি ৭৫ লাখ ও একটি সিএনজি জব্দ করা হয়।যার মূল্য ৪ লাখ টাকা।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক
মো.ইব্রাহীম ফারুক আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র জোয়ানরা
কুতুপালং হয়ে ছেড়ে আসা কক্সবাজার মুখী একটি সিএনজি থামানোর সংকেত দেয়।এসময় পালানোর প্রাক্কালে চালক কে ধৃত করে।চালক তোফায়েলের স্বীকারোক্তি মতে ইয়াবাগুলো একটি সিএনজিসহ উদ্ধার
করা হয়।

ধৃত আসামী, উদ্ধার ইয়াবা এবং জব্দ সিএনজি সহ রামু থানায় সোপর্দ করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,বিজিবি’র এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।