মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নিঁখোজ!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পাহাড় পাড়ার শাহরিয়ার সুলতানা রেখা(১৪) নামের স্কুল পড়ুয়া এক ছাত্রী নিঁখোজ হয়েছে। নিঁখোজ ছাত্রী গোয়ালিয়ার বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। গত তিনদিন ধরে নিঁখোজ বলে জানান পরিবারের সদস্যরা।

নিঁখোজ ছাত্রীর পিতা আব্দুল্লাহ জানান, স্থানীয় নেচারের পুত্র আরফাতুর রহমান(১৬) নেতৃত্বে গত মঙ্গলবার আমার মেয়ে কে অপহরন করা হয়েছে।

খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিঁখোজের ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ঘটনার ব্যাপারে নিঁখোজ ছাত্রীর পিতা আব্দুল্লাহ উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, নিঁখোজ স্কুল ছাত্রীর উদ্ধারের জোর তৎপরতা চালাচ্ছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন