মূল খবরে যান

শিরোনাম
● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য

মরিচ্যার নিরীহ রশিদ হুমকিতে

শেয়ার করুন

shomoy
পথে মালয়েশিয়া মানব পাচার ও মাদক ব্যবসার বিষয়ে পুলিশের নিকট তথ্য দেওয়ায় পেশাদার মাদক ব্যবসায়ীদের অব্যাহত হুমকি পালিয়ে বেড়াচ্ছে পশ্চিম মরিচ্যা গ্রামের রশিদ আহম্মদ (৩৫) নামে এক যুবক। সে পশ্চিম মরিচ্যা গ্রামের হাজী আব্দুর রহিমের ছেলে। সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাকে হত্যার হুমকি দেওয়ায় গত ৬ এপ্রিল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের  করেছেন।
অভিযোগে প্রকাশ, পশ্চিম গোয়ালিয়া পাহাড় পাড়া গ্রামের আব্দুল করিম প্রঃ করিম্যা ডাকাত (৩৫) ও পূর্ব গোয়ালিয়া পাহাড় পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে মনজুর আলম (২৭), মফিজুর রহমানের ছেলে মোঃ জসিম (২৪) দীর্ঘ দিন ধরে সাগর পথে মানব পাচার, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে এলাকার সার্বিক আইন শৃংখলার অবনতি ঘটাচ্ছেন। উক্ত অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ বিষয়ে এলাকার সচেতন ব্যক্তি হিসাবে রশিদ আহম্মদ সহ এলাকার আরো লোকজন অবৈধ ব্যবসার বিষয়ে পুলিশকে অবহিত করে। এরই জের ধরে উখিয়া ও রামু থানা পুলিশ উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার জন্য এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করে। রশিদ আহম্মদ অভিযোগ করে জানান, সে বাড়ী ফেরার পথে  গত ৪ এপ্রিল রাত ৮ টায় পশ্চিম মরিচ্যা ভাঙ্গা ব্রিজ এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা তাকে হত্যার পরিকল্পনা নেয়। উক্ত বিষয় আচ করতে পেরে কৌশলে পালিয়ে যায়। এদিকে অবৈধ ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে সংবাদ দিলে সংবাদ দাতার জীবন বিপন্ন হলে কোন লোক আর পুলিশকে সহায়তার জন্য এগিয়ে আসবেনা বলে মনে করেন সচেতন মহল। তারা অবৈধ ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

শেয়ার করুন