মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মরহুম কালু চেয়ারম্যানের জানাযায় হাজারো মানুষের ঢল

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম; কক্সবাজার সময়

রামু খুনিয়া পালং ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরী প্রকাশ কালু চেয়ারম্যানের জানাযায় হাজার হাজার মানুষের ঢল।

আজ বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ধেচুয়া পালং রাবেতা ক্যাডেট মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশ নিতে এসময় রামু-উখিয়া দুই উপজেলার হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

মরহুমের বিদায়ে তার আত্মার মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল রাশেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন