মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় গণহত্যা দিবস পালিত

শেয়ার করুন

মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রীতে বর্বর পাকিস্তানী সেনাবাহিনী কতৃক সংগঠিত গনহত্যাকে স্মরণ করে শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় প্রথম বারের মত কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুল হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর ছাত্র মো: কায়েস উদ্দিন। এতে আমন্ত্রিত প্রধান অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর ও বিশেষ অতিথি অধ্যাপক ফিরোজ আহমদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে আরবী প্রভাষক আবদু শাকুর, মাওলানা মোহাম্মদ ইউনুস, আলিম প্রথম বর্ষের ছাত্রী রশিদা আকতার ও দশম শ্রেণী ছাত্র আবদুর রহিম বক্তব্য রাখেন। সভায় বক্তারা ২৫ মার্চের গণ হত্যা সহযোগী, তাদের পৃষ্টপোষক ও জঙ্গীবাদীদের বর্জন করার দাবী জানিয়েছেন। এসময় রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক মনজুর আলম, ইংরেজী শিক্ষক আবদুল মান্নান, বাংলা শিক্ষক আবুল বশর, বিএসসি আবু তাহের, ফজলুল করিম, মাওলানা শহিদ উল্লাহ, আনিসুর রহমান, আমান উদ্দিন, জসিম উদ্দিন, সানা উল্লাহ ও রহিমুর রেজা প্রমুখসহ মাদ্রাসার কয়েক শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন