মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

‘মন্ত্রিত্ব রইলো পোকা খাওয়া মন্ত্রীর’

শেয়ার করুন

Sha Moazzem HOsenপোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
খাদ্য মন্ত্রী কামরুল ইসলামকে পোকা খাওয়া মন্ত্রী হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকারের মন্ত্রী পরিষদ দুর্নীতিগ্রস্থ। কারণ কামরুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরা আজ দুর্নীতিবাজ। অথচ এই পোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রীত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন।
সরকারকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারদের মনে রাখতে হবে আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। তাই এই অবৈধ সরকার থেকে কেনো আশরাফুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো তা আপনারাই ভলো যানেন। কিন্তু আশরাফুল ইসলামকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিলে হবে না, কারন বাংলাদেশের মানুষ চায় বর্তমান সরকারের অব্যাহতি।‘মন্ত্রিত্ব রইলো পোকা খাওয়া মন্ত্রীর’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবে চিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারন এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কথায় বিএনপি আরো বেশী শক্তিশালী হয়েছে। কারন তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতাদের চাপ দিয়েছেন। আর জিয়াউর রহমানের মতই বেগম জিয়া সেদিন কথা বলেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল স্বাধীনতা ফোরামের সভাপতি আব নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন