১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১২৫৩৯ মেগাওয়াট

দেশে রেকর্ড ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদনের নতুন এ রেকর্ড হয়। এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একইসঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পরিচালক ( জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।

পিডিবি জানায়, মঙ্গলবার রাতে দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এ জন্য কোথাও কোনও লোডশেডিং হয়নি।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গত ৭ মে। ওইদিন দেশে ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।