মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ভোটের লড়াইয়ে হেরে গরুর লড়াই !

শেয়ার করুন

Vote 3
কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নে ভোটের লড়াইয়ে হেরে যাওয়ার ক্ষোভ মেটাতে গরুর লড়াইয়ের আয়োজন করেছেন এক ব্যক্তি। শনিবার সকাল ৯ টায় বর্ণিত ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া গ্রামে এই গরুর লড়াইয়ের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্হানীয় মিয়াজী পাড়া নিবাসী জসিম উল্লাহ মিয়াজী কয়েকমাস আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এলাকায় তেমন জনসমর্থন না থাকলেও কেবলমাত্র পয়সার জোরে ভোট কিনে জয়ী হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু আদম ব্যবসা, সরকারী বনজ সম্পদ উজাড় করে ইটপোড়ানো ও আরো বিভিন্ন ব্যবসা করে কোটিপতি বনে যাওয়া জসিম উল্লাহ মিয়াজী ভোটের লড়াইয়ে জয়ী হতে পারেননি। অঢেল পয়সা খরচ করেও নির্বাচনের ফলাফলে ৪ নাম্বারে থেকে যান তিনি। এরপর হঠাৎ শনিবার সকালে পূর্ব ফরাজী পাড়ায় তার মালিকানাধীন টি কে ব্রীকফিল্ডে জমকালোভাবে গরুর  লাড়াইয়ের আসর বসান তিনি। কয়েকজোড়া গরুর লড়াই দেখতে সমবেত হন গ্রামবাসী। রসিক এক দর্শক জানান, ভোটের লড়াইয়ে পরাজয় বরন করার গ্লানি মেটাতেই নাকি গরুর লড়াইয়ের আয়োজন।

শেয়ার করুন