মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ভোটের দিন চলাচল করতে পারবে যেসব যানবাহন

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ রবিবার ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে যানবাহন ও নৌযান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সাধারণ যানবাহন চলাচলা করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করবে সে সম্পর্কে নির্বাচন কমিশনের রয়েছে কিছু দিক নির্দেশনা।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যানবাহন চলাচল সম্পর্কিত যেসব তথ্য জানিয়েছে তা হলো-

ভোটের দিন যেসব ক্ষেত্রে যানবাহন ও নৌযান চলবে

. জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা বা অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সবধরনের যানবাহন চলাচল করবে।

. আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থান যাওয়া আসা অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো পরিবহন চলবে।

. নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রার্থীর নির্বাচনী এজেন্টের (যথাযথ নিয়োগপত্র/ পরিচয়পত্র থাকা সাপেক্ষে) জন্য একটি গাড়ি চলতে পারবে (রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে)।

. সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলবে (রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে)।

. নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারীর মোটরসাইকেল চলবে (রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে)।

. উল্লিখিত যানবাহনের অনুরূপ জরুরি কাজে ব্যবহৃত নৌযান চলাচলের ক্ষেত্রেও অনুমতি বা নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে।

. নির্বাচনকালে বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এছাড়া কূটনৈতিক/ দূতাবাস/ হাইকমিশনে কর্মরত বিদেশি নাগরিকদের যাতায়াতের জন্য এবং দূতাবাস বা হাইকমিশনে কর্মরত স্থানীয় স্টাফদের কূটনৈতিক জোনের বাইরে যাতায়াতের জন্য সীমিত সংখ্যক গাড়ি চলবে। তবে কূটনৈতিক এলাকায় কোনো বহিরাগত যানবাহন প্রবেশের ক্ষেত্রে পুলিশ কমিশনার বা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

শেয়ার করুন