মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ভারতে অন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞ হিসেবে যোগ দিলেন বাবু প্রশান্ত বি. বড়ুয়া

শেয়ার করুন

fb_img_1478551110020
দেশের বিশিষ্ট আইনবিদ ও বিতার্কিক বাবু প্রশান্ত বি. বড়ুয়া সম্প্রতি ভারতের দিল্লি সফরে গিয়েছিলেন । লন্ডনের ইউরোপিয়ান কলেজ অব ল’ এর ডিরেক্টর অব স্টাডিজ এবং হেড অব ল’জ মূলত দিল্লি এসেছিলেন ইন্ডিয়ার ল’ কমিশন ও সিএলইএ এর আমন্ত্রণে অন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি ।

received_1821853581406208
ভারতের নয়ডাতে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলনে তিনি বেশ কিছু সেশনের কো-চেয়ার বা বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন।  
received_1821853501406216

এছাড়াও বাবু প্রশান্ত বি. বড়ুয়া ৭ নভেম্বর তিনি দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আমন্ত্রণে মানবাধিকার বিষয়ে বক্তৃতায় অংশগ্রহণ করেন। এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
received_1821853821406184
উল্লেখ্য একজন একাডেমিক হিসেবে বাবু প্রশান্ত বি. বড়ুয়ার খ্যাতি বিশ্বব্যাপী। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করছেন তিনি। তার আগ্রহের বিষয় জুড়ে রয়েছে আন্তর্জাতিক আইন, কর্পোরেট গভার্নমেন্স ও কূটনৈতিক বিভিন্ন বিষয়।

শেয়ার করুন