মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘বড়ভাইয়ের’ দোয়া নিয়েছেন নাছির

শেয়ার করুন

Ctg-Photo-2

মেয়র নির্বাচিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিনের চৌধুরীর সাথে দেখা করে দোয়া নিয়েছেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এসময় দু’জন দু’জনকেই করিয়েছেন মিষ্টিমুখ। মহিউদ্দিন চৌধুরীকে ‘বড়ভাই’ আখ্যা দিয়ে আগামীতে সিটি করপোরেশন পরিচালনায় তার পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন রাজনীতিতে তার অনুজ নতুন নগর পিতা আ জ ম নাছির উদ্দিন। যিনি নগর আওয়ামী লীগের কমিটিতে মহিউদ্দিনরে সাথে ২০১২ সাল থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার বিকেল ৫টার দিকে নগরীর চশমা হিলের বাসায় মহিউদ্দিন চৌধুরীর সাথে দেখা করেন নাছির। প্রায় আধা ঘন্টা অবস্থান করে সাবেক নগর পিতার কাছ থেকে বিদায় নেন আগামীর এই নগর পিতা। এরপর তিনি সেখান থেকে চলে আসেন তার প্রিয়স্থল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিজ কার্যালয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেয়র নির্বাচিত হওয়ার পর সকাল থেকে আন্দরকিল্লার নিজ বাসায় হাজারো নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেও দুপুরে হাতির মাধ্যমে  রাজকীয় এক সংবর্ধনায় সিক্ত হন নাছির। এরপর সেখান থেকে তিনি চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে দেওয়া এক প্রীতিভোজে অংশ নেন নগরীর একটি রেস্টুরেন্টে। সেখান থেকে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান নাছির।

বিকেলে সাবেক মেয়রের নগরীর চশমা হিলের বাসায় আ জ ম নাছির পৌঁছলে তাকে স্বাগত জানান মহিউদ্দিন চৌধুরী। এসময় মহিউদ্দিন চৌধুরীর পা ছুঁয়ে সালাম করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাছির। মহিউদ্দিনও হাসি মুখে নাছিরকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান। নাছিরও মহিউদ্দিনের মুখে মিষ্টি তুলে দেন।

এসময় মহিউদ্দিন চৌধুরীকে নিজের অভিভাবক ও বড় ভাই উল্লেখ করে আ জ ম নাছির চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনায় মহিউদ্দিনের পরামর্শ চান। নিজেদের মধ্যে কোন কোন্দল নেই জানিয়ে মহিউদ্দিনের পরমার্শেই স্বপ্নের মেগাসিটি গড়তে চান বলে জানান তিনি।

মহিউদ্দিন চৌধুরীও নিজের দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার আলোকে সিটি করপোরেশন পরিচালনায় নাছিরকে বিভিন্ন পরামর্শ দেন। আশা প্রকাশ করেন নাছিরের যোগ্য নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন তরান্বিত হবে। এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করায় নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মহিউদ্দিন চৌধুরী।

শেয়ার করুন