মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ব্যাপক কড়াকড়ি মধ্যে ভোট গ্রহণ চলছে

শেয়ার করুন

Cox-pourosobha-Election1

 

কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ডের ভোট গ্রহণে প্রবল কড়াকড়ি আরোপ রেখেছে প্রশাসন। সব ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তবে সকালের দিকে পৌর প্রিপ্র্যাটরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দীন সেতুসহ জাবেদ মোঃ কায়সার নোবেলের সমর্থক সাথে প্রশাসনের সাথে সামান্য বাড়াবাড়ি হয়। এরপর থেকে আরো কঠোরতা আরোপ করা হয়। দু’কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারী রাখতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৬০ জনের মতো পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এনিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররাও।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মেছবাহ উদ্দীন জানান, নির্বাচনী বিধি মোতাবেক আইনের যথাযথ প্রয়োগ করা হচ্ছে। কেউ আচরণ বিধি লঙ্ঘন করার চেষ্টা করছে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন