৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ব্যাংককে সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান ও স্মৃতিচারণ সভা ১১ অক্টোবর

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদকে ভূষিত, দক্ষিণ চট্টলার আঞ্চলিক সংঘনায়ক, মায়ানমার সরকার কর্তৃক আগ্গামাহা সাদ্ধাম্মাজ্যোতিকাধ্বজা উপাধি প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, সর্বজন শ্রদ্ধেয়, পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের (বড়ভান্তে) এর পারলৌকিক নির্বাণ শান্তি-সুখ কামনায় পুণ্যরাশি দান উপলক্ষে “মহাসংঘদান ও স্মৃতিচারণ সভা” থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মহাসংঘদান ও স্মৃতিচারণ সভার ব্যানার
সত্যপ্রিয় মহাথের এর শিষ্য ও প্রশিষ্য ও ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে।

প্রধান আয়োজক মৈত্রীরতন ভিক্ষু(শিমু) ও জ্যোতি আর্য ভিক্ষু বলেন, ২১শে পদক প্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের আমাদের জন্য একজন আদর্শ। তিনি আমৃত্যুকাল অবধি পরকল্যাণে নিজেকে নিয়জিত রেখেছিলেন। ভদন্ত সত্যপ্রিয় মহাথের একজন বিনয়াচার্য ও জ্ঞান সাধক ছিলেন। তাঁর স্নেহ আর্শীবাদ পায়নি এমন মানুষ খুবই কম সমাজে। তাই তাঁর পারলৌকিক নির্বাণ সুখ শান্তি কামনায় আমরা এই পুণ্যকর্মের আয়োজন করতে যাচ্ছি। পাশাপাশি আমরা শ্রদ্ধেয় ভান্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবো। এতে ব্যাংককে অবস্থানরত সবার উপস্থিতি কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।