
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল টেকনাফ অর্থনৈতিক অঞ্চল জইল্যারদ্বীপ ও সাবরাং এলাকা পরিদর্শন করেছেন।
২৯জানুয়ারী সকাল ১১টায় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী,এমপি আব্দুর রহমান বদি ও জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জাইল্যার দ্বীপ (নাফ ট্যুরিজম পার্ক ) পরিদর্শন করেন। এসময় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ,টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম,সহকারী কমিশনার (ভূমি)তুষার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কলা-কৌশলীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা মনোরম এই দ্বীপটি ঘুরে ফিরে দেখেন। এরপর প্রতিনিধি দল সাবরাং (ইকোনমিক ট্যুরিজম পার্ক) এলাকা পরিদর্শনে যান।
বেজা চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের টেকনাফ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







