মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

বুলবুলের তাণ্ডবে ৫ জনের প্রাণহানি

শেয়ার করুন

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা, দাকোপ, মাদারীপুর, বাগেরহাট ও পটুয়াখালীতে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। তারা পাঁচ জনই গাছচাপায় মারা গেছেন। এছাড়া, বরগুনায় আশ্রয়কেন্দ্রে আরেকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘পটুয়াখালীতে ৬৫ বছর বয়সী হামিদ ফকির, খুলনার দীঘলিয়ায় ৪০ বছরের আলমগীর, দাকোপে ৫২ বছরের প্রমিলা মণ্ডল, বাগেরহাটে ১৫ বছরের সামিয়া ও মাদারীপুরে ৬০ বছরের সালেহা বেগম গাছচাপায় মারা গেছেন। এছাড়া, বরগুনায় আশ্রয়কেন্দ্রে ৭০ বছর বয়সী হালিমা খাতুনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

বুলবুলের আঘাতে বরিশাল ও খুলনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ভোলার লালমোহনে পাঁচ জন, চরফ্যাশনে তিন জন, বরগুনা সদরে তিন জন, পটুয়াখালীর দশমিনায় দুই জন, খুলনার কয়রাতে এক জন ও সাতক্ষীরা সদরে একজন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন নয় জন, বাকি ছয় জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আয়শা আক্তার বলেন, ‘বুলবুল কবলিত এলাকা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর—মোট ১৪ জেলার ১০৮টি উপজেলায় ৩ হাজার ৯৭৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে এক হাজার ৪৮৪টি মেডিক্যাল টিম কাজ করছে।’

ডা. আয়শা আক্তার আরও বলেন, ‘গতকালই (৯ নভেম্বর) ঘূর্ণিঝড় কবলিত এলাকার স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় আটটি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের কাজ করতে বলা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন